রমনাপার্কের উষাচত্বরে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয়
রমনাপার্কের উষাচত্বরে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজধানীর রমনাপার্কের উষাচত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়

২৮ মার্চ ২০২৬, ৪:২৫ পিএম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকায় রাজধানীর রমনাপার্কের উষাচত্বরে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে স্বাধীনতা দিবসে আমাদের প্রত্যাশা শীর্ষক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ২৫  মার্চ কালো রাতে শহিদ হওয়া সকল নাগরিকের জন্য দোয়া পরিচালনার মাধ্যমে উম্মুক্ত আলোচনা শুরু হয়। 

আলোচনা সভায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায বলেন, আমরা বিএনপি, জামাত, ইসলামি আন্দোলন, জাতীয় পার্টি যে- যেই দল করিনা কেন সবার আগে বাংলাদেশকে ভালোবাসাতে হবে। দেশের প্রতিটি জনগণ কে দেশপ্রেমিক হতে হবে। দেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃতি একটি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমস্যা, যেখানে বিভিন্ন শাসনামলে মুক্তিযুদ্ধের মূল চেতনা ও প্রধান নেতাদের অবদান খণ্ডিত বা পরিবর্তনের অভিযোগ রয়েছে। স্বাধীনতার ঘোষণায় শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান নিয়ে পাল্টাপাল্টি বয়ান তৈরির মাধ্যমে ইতিহাস বিকৃত করা হয়েছে। আমরা আর বিকৃত ইতিহাস দেখতে চাইনা, আমরা চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। বিশেষ করে ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ঘটনাবলীর প্রামাণ্য নথিপত্র সংরক্ষণের করে সঠিক ইতিহাস গেজেট ভুক্ত করা হওক।

এসময় আরও বক্তব্য রাখেন, শাহ সুফি ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, প্রভাষক মু.শাহজাহান শাজু, সমন্বয়ক সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, মোঃ হারুন আর রশিদ খান, শেখ আহম্মেদ রাজু, মোঃ মিজান উদ্দিন, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহ পরান সায়েম, মোঃ মোসলেম আলী, মোঃ শাকিল মিয়া, তারেক রহমান শাওন, খান রায়হান, লায়জু আরেফিন, মোঃ হাসিবুর রহমান, ফাতেমা খাতুন রুনা, আল ফারুক প্রমূখ।

এসময় বক্তাগণ, ছাত্র এবং  যুবসমাজকে দেশের প্রকৃত ইতিহাস শিক্ষা ও ঐতিহ্যের ধারণ করার আহবান জানান।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির নতুন উপাচার্যকে দুই শিক্ষক সংগঠনের শুভেচ্ছাবার্তা

ইবির নতুন উপাচার্যকে দুই শিক্ষক সংগঠনের শুভেচ্ছাবার্তা

শিক্ষা
ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রসংগঠনগুলোর গভীর শোক

ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রসংগঠনগুলোর গভীর শোক

শিক্ষা
মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

মনু নদী থেকে উদ্ধার ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

আইন-আদালত
উত্তরায়  সাংবাদিকদের সাথে  হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

উত্তরায় সাংবাদিকদের সাথে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

আন্তর্জাতিক
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সিএমএ চয়েস’ সেমিনার অনুষ্ঠিত: শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্বাক্ষরিত হলো দুই সমঝোতা স্মারক

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘সিএমএ চয়েস’ সেমিনার অনুষ্ঠিত: শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে স্বাক্ষরিত হলো দুই সমঝোতা স্মারক

ক্যাম্পাস
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন