নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ

জাতীয়
নাগরিকদের ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ
নিউজ ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ৮:৫০ পিএম

সরকার জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় এই কার্ড দেওয়া হবে।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী জানান,  ‘ই-হেলথ কার্ড’ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনসাধারণকে ই-হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে। এই ই-হেলথ কার্ড ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের ওপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কি না? হলে, কবে নাগাদ তা করা হবে? চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের ইশতেহারে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

সারাদেশ
পীরগঞ্জে টুকুরিয়া হাটে উপচে পড়া ভিড়: জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের পশুর হাট

পীরগঞ্জে টুকুরিয়া হাটে উপচে পড়া ভিড়: জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের পশুর হাট

বাণিজ্য-অর্থনীতি
৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

আটককৃত মালামালের মূল্য ১৫,৯৫,৩৯০/- (পনের লক্ষ পঁচানব্বই হাজার তিনশত নব্বই)টাকা। / ৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

সারাদেশ
গোবিপ্রবি'তে ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে কোরবানির আয়োজন

গোবিপ্রবি'তে ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে কোরবানির আয়োজন

ক্যাম্পাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের দিন শিবিরের ‘মেজবান-ই-ঈদ'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের দিন শিবিরের ‘মেজবান-ই-ঈদ'

ক্যাম্পাস
ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা

ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা

জাতীয়
ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন