‘জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো’

জাতীয়
‘জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো’
নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৬, ৮:১৯ পিএম
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে। আমরা দেখেছি এই যে এখন যারা বিরোধী দলে আছে, প্রথমবার দেখলাম তারা গেল, করবে কি করবে না একটু ঢেলেঢালা। আর তাদের সাথে আরেকটা দল আছে, তারা তো তখন সই করে নাই, তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে সই করলো। সবচেয়ে প্রথমে জুলাই বিএনপি সই করেছে। যারা নির্বাচনের পরে সই করলো, জুলাই সনদের জন্য যারা গলা ফাটায়ে ফেলে তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি- এতই যদি তোমাদের দরদ হয়, তাহলে তোমরা প্রথমে কেন সই করলা না ভাই।’

তারেক রহমান বলেন, ‘যারা বিএনপির খাল খনন, বিএনপির ফ্যামিলি কার্ড, বিএনপির কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে।’

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে জনসভায় যোগ দেন।

সর্বশেষ

আরো পড়ুন
বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

সারাদেশ
পীরগঞ্জে টুকুরিয়া হাটে উপচে পড়া ভিড়: জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের পশুর হাট

পীরগঞ্জে টুকুরিয়া হাটে উপচে পড়া ভিড়: জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের পশুর হাট

বাণিজ্য-অর্থনীতি
৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

আটককৃত মালামালের মূল্য ১৫,৯৫,৩৯০/- (পনের লক্ষ পঁচানব্বই হাজার তিনশত নব্বই)টাকা। / ৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

সারাদেশ
গোবিপ্রবি'তে ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে কোরবানির আয়োজন

গোবিপ্রবি'তে ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে কোরবানির আয়োজন

ক্যাম্পাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের দিন শিবিরের ‘মেজবান-ই-ঈদ'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের দিন শিবিরের ‘মেজবান-ই-ঈদ'

ক্যাম্পাস
ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা

ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা

জাতীয়
ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

সারাদেশ

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন