ছুটি থাকাকালীন এই পাঁচ দিন কোন সংবাদ প্রকাশিত হবে না
ঈদে সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি
ছবি: এআই তৈরী
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে পাঁচ দিন এবং সরকারি ও বেসরকারি খাতে টানা সাত দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ মে) সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্র শিল্পে ঈদের ছুটি থাকবে। এর ফলে ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
অন্যদিকে, ঈদ উদযাপনে সরকারি চাকুরিজীবীদের জন্য সাত দিনের দীর্ঘ ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণার ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এই দীর্ঘ ছুটি সমন্বয়ের লক্ষ্যে ঈদের আগের দুই দিন— ২৩ ও ২৪ মে (শনিবার ও রবিবার) অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন