বেরোবিতে ঈদুল আজহার জামাত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়

ক্যাম্পাস
বেরোবিতে ঈদুল আজহার জামাত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়
২৬ মে ২০২৬, ৪:৪১ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রোববার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের এলাকার মুসল্লিদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, “সবাইকে নির্ধারিত সময়ের আগেই জামাতস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি। আবহাওয়া প্রতিকূল হলে কেন্দ্রীয় মসজিদের ভেতরে জামাত অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সময়েই ঈদের নামাজ শুরু হবে।”

এছাড়াও ঈদের জামাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী উপস্থিত থাকবেন। এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও জামাতে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ঈদ উপলক্ষে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী ও কর্মরতদের জন্য বিশেষ ব্যবস্থাও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঈদের দিন আবাসিক হল ও ক্যাম্পাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার সদস্য এবং নিরাপত্তাকর্মীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন , পরিবারের বাইরে ক্যাম্পাসে ঈদ কাটালেও এমন আয়োজন তাদের মাঝে উৎসবের আমেজ তৈরি করে। বিশেষ করে আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রশাসনের এই উদ্যোগ ইতিবাচক পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করছেন তারা।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ