৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান

৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান
০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি শুক্রবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একটি “বন্ধুত্বপূর্ণ” দেশের মাধ্যমে বৃহস্পতিবার ইরানের কাছে এই প্রস্তাব পৌঁছানো হয়। তবে ইরান তা গ্রহণ না করে সামরিক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্রের বরাতে জানানো হয়েছে, কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলার পর থেকেই যুদ্ধবিরতি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করে ওয়াশিংটন। বিশেষ করে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে ভুল হিসাবের কারণে মার্কিন বাহিনী “গুরুতর সমস্যার” মুখে পড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইরানের পক্ষ থেকে এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেওয়া হয়নি। বরং যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত রাখাকেই তাদের প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এতে তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান একাধিক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলেছে।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি