২–৩ সপ্তাহের মধ্যেই ইরান থেকে সরে আসতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২–৩ সপ্তাহের মধ্যেই ইরান থেকে সরে আসতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
০১ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম

ইরানে চলমান সামরিক অভিযান খুব শিগগিরই শেষ হতে পারে। এমনটাই জানিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে সরে আসতে পারে।

মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, 'আমরা খুব শিগগিরই বের হয়ে যাব। দুই সপ্তাহের মধ্যে হতে পারে, হয়তো দুই বা তিন সপ্তাহ।' স্পষ্ট করে বলেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে কোনো চুক্তি বাধ্যতামূলক নয়। 'ইরানকে আমার সঙ্গে চুক্তি করতেই হবে—এমন কোনো বিষয় না' বলেন তিনি।

এর আগে, ট্রাম্প ইউরোপীয় মিত্রদের সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালীর জটিলতার কারণে যারা জ্বালানি সংকটে পড়ছে, তাদের আরও সাহস দেখানো উচিত। এসব দেশকে প্রণালীতে গিয়ে নিজেদের প্রয়োজন মেটানোর উদ্যোগ নিতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত রয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর এক কমান্ডার ও আরেক জ্যেষ্ঠ নেতা।

পরিস্থিতির এই উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে হোয়াইট হাউস ঘোষণা দিয়েছে, ট্রাম্প বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সেখানে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরবর্তী অবস্থান স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ