সমঝোতা না হলে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত: ট্রাম্প

সমঝোতা না হলে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত: ট্রাম্প
নিউজ ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মুখোমুখি অবস্থানের কারণে নতুন করে শান্তি আলোচনা চরম অনিশ্চয়তায় পড়েছে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার বৈঠকে ইরান অংশ নেবে কি না—এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।

এদিকে, সমঝোতা না হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদসহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। এই সময়টাকে আমরা রসদ মজুতের কাজে ব্যবহার করেছি। সম্ভবত তারাও (ইরান) কিছুটা প্রস্তুতি নিয়েছে।’

মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা প্রস্তুত। সামরিক বাহিনী অভিযান শুরুর জন্য মুখিয়ে আছে।’