হরমুজ প্রণালী বন্ধ করে ইরান সব সীমা অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

হরমুজ প্রণালী বন্ধ করে ইরান সব সীমা অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব
২৬ মার্চ ২০২৬, ৬:৪৬ পিএম
হরমুজ প্রণালী বন্ধ করে ইরান 'সব সীমা' অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের(জিসিসি)মহাসচিব জশিম আল বুদায়ি। সংস্থাটির মহাসচিব সতর্ক করে বলেন, এই পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হরমুজ প্রণালি কার্যত বন্ধ এবং এর প্রভাব দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতিতে পড়বে।

জশিম আল বুদায়ি জানান, ইতোমধ্যে জ্বালানির দাম বৃদ্ধি, পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং নৌপথে চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। তিনি সতর্ক করেন, এই সংকট শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ও ডিজিটাল অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, 'আজ যে হুমকি তৈরি হয়েছে, ভবিষ্যতে তা আরও বড় আকার ধারণ করবে'। আন্তর্জাতিক দায়িত্ব হিসেবে তিনি এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

জিসিসি মহাসচিব আরও বলেন, এই সংকট বিশ্বজুড়ে বাণিজ্য, তেল-গ্যাস রপ্তানি এবং সরবরাহ চেইনে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা “১০০% বিপর্যস্ত” করে দিতে পারে।

উল্লেখ্য, প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল হরমুজ প্রণলি দিয়ে চলাচল করে। মার্চের শুরু থেকে এই নৌপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ও শিপিং খরচ বেড়ে গেছে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী ঘিরে এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলছে এবং এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়ছে।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি