উন্মোচিত হলো ইবির বিশ্ববিদ্যালয় থিয়েটারের দেওয়াল
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থিয়েটারের দেওয়াল উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ঊনবিংশ কর্মপর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিথির দেওয়াল উদ্বোধন ও উনবিংশ কর্মপর্ষদের স্বাগত অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুজ জামান স্যার, সহযোগী অধ্যাপক ড. ফৌজিয়া খাতুন ম্যাম, ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন জাহিদ স্যার।
উপস্থিত ছিলেন সপ্তদশ কর্মপর্ষদের সাধারণ সম্পাদক মাহির আল মুজাহিদ, অষ্টাদশ কর্মপর্ষদের সাংগঠনিক সম্পাদক জসিং মারমা, সাধারণ সম্পাদক নাঈমুল ফারাবি, সভাপতি সাইফুন্নাহার লাকী, সাবেক সদস্য লোকমান শাকিল, তাওহীদ সহ সংগঠনের বর্তমান সদস্যবৃন্দ।
সাধারণ সম্পাদক যুক্তা জ্যোতি গোলদার বলেন, “আজ বিশ্ববিদ্যালয় থিয়েটারের ঊনবিংশ কর্মপর্ষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চার ধারা অব্যাহত রাখতে আমরা উপদেষ্টা শিক্ষকবৃন্দ ও প্রাক্তন কমিটির সদস্যদের অভিজ্ঞতাময় উপদেশ ও দোয়াপ্রার্থী। বিশ্ববিদ্যালয় থিয়েটারের এই যাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রণয় কর্মকার বলেন, “থিয়েটার শুধু অভিনয়ের জায়গা নয়; এটি মানুষের আত্মাকে জাগিয়ে তোলার শিল্প, প্রতিবাদের ভাষা। থিয়েটার আমাদের শিখিয়েছে কীভাবে অন্ধকার মঞ্চেও আলো খুঁজে নিতে হয়। একটি নাটক শেষ হয়, কিন্তু সম্মিলিত শ্রমের অনুভব মানুষের ভেতরে দীর্ঘদিন বেঁচে থাকে। যারা থিয়েটারপ্রেমী বা নাট্যপ্রেমী তারা নাট্যচর্চার মাঝে ঢুকলে আর বেরিয়ে আসতে পারেন না।” তিনি আরও বলেন, “আমাদের থিয়েটার হোক সম্মিলিত সৃজনশীলতার মঞ্চ এবং সময়োপযোগী। আমরা আমাদের কণ্ঠস্বরকে গভীর ও প্রাণোজ্জ্বল করতে একসঙ্গে কাজ করব।”
অনুষ্ঠানে বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুজ জামান সময়ানুবর্তিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অভ্যাস একজন শিক্ষার্থীর পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিফলন এবং এটি ব্যক্তিজীবনে সাফল্যের অন্যতম পূর্বশর্ত।
মো. মিনহাজুর রহমান মাহিম
আপনার মতামত লিখুন