ইবির নৃত্য সংগঠন ‘স্পার্কেল’র দায়িত্বে বাবু-সাইমুম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন ইবি ডান্স এসোসিয়েশন (স্পার্কেল)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. সাইমুম ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
শনিবার (০২ মে) সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
সহ-সভাপতি বর্নালি বর্ন, শাহারা আক্তার সিথি, শেখ রুম্মান ও মিম জাহান কুশি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবা তানজিম ও মুশাররাত বাশার ফারিহা, সাংগঠনিক সম্পাদক আসমা সাবিহা মারিয়া ও ইমন কুমার সরকার, কোষাধ্যক্ষ প্রলয় সাহা, দপ্তর সম্পাদক পিথি মারিয়া, সহ-দপ্তর সম্পাদক বৃষ্টি ইসলাম, আইটি সম্পাদক আরিফ আল হাসান, প্রচার সম্পাদক শাহরিয়ার বিশ্বাস নাফিজ, উপ-প্রচার সম্পাদক উর্মিলা তন্নি, মিডিয়া কভারেজ ও সোশ্যাল সম্পাদক ফারুক মাহমুদ সৌরভ, নৃত্যবিষয়ক সম্পাদক তাবাসসুম তিথি, ইভেন্ট ও পার্ফরমেন্স সম্পাদক শ্রাবনী এবং কার্যনির্বাহী সদস্য ফারদিন ইসলাম, ওহেদুজ্জামান লুথ, সুরাইয়া শেখ মিম, শিমলা বিশ্বাস ও হাবিবা হিমু।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইমুম ইসলাম বলেন, “দায়িত্ব পেয়ে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। সর্বোচ্চ চেষ্টা করবো সঠিক সমন্বয় রেখে প্রতিটি কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে।”
সভাপতি আবু রায়হান বাবু বলেন, “স্পার্কেল শুধু একটি সংগঠন নয়, এটা আমাদের সবার পছন্দ ও সৃজনশীলতার জায়গা। আমরা একসাথে এই সংগঠনকে আরও উঁচুতে নিয়ে যেতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
মো. মিনহাজুর রহমান মাহিম
আপনার মতামত লিখুন