বুদ্ধ পূর্ণিমায় ইবিতে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির প্রদীপ প্রজ্জ্বলন

শিক্ষা
বুদ্ধ পূর্ণিমায় ইবিতে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির প্রদীপ প্রজ্জ্বলন
০১ মে ২০২৬, ১০:৩০ পিএম

পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুম্ম ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অনলাইনে যুক্ত হন রাঙ্গামাটি বরকল উপজেলার আন্ধারমানিক এলাকার বিহারের আবাসিক প্রধান বৌদ্ধ ধর্মীয় গুরু করুনাবংশ মহাস্থবীর। সমিতির সদস্যরা তাঁর কাছ থেকে পঞ্চশীল গ্রহণ করেন। এ সময় তিনি বুদ্ধের বিভিন্ন বাণী ও উপদেশ তুলে ধরেন।

সমিতির সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নু মং সিং মারমা বলেন, “পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই মহান দিনটি মানবজাতির ইতিহাসে এক অনন্য তাৎপর্য বহন করে, কারণ এদিনই মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল।”

সমিতির সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী মন্টু চাকমা বলেন, “এ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। এ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দিনে পৃথিবীর সকল জীবের প্রতি মৈত্রী প্রদান করি।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসে বৌদ্ধ ধর্মের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার জন্য শ্রদ্ধেয় উপাচার্যের কাছে একটি কক্ষ বরাদ্দের আবেদন জানাই।”

বৌদ্ধ ধর্মীয় গুরু করুনাবংশ মহাস্থবীর বলেন, “বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের কাছে সবচেয়ে গৌরবময় ও পবিত্র একটি দিন। বুদ্ধের এ ত্রিস্মৃতি বিজরিত বুদ্ধ পূর্ণিমা দিনে জুম্ম ছাত্র কল্যাণ সমিতির এ উদ্যোগকে স্বাগত জানাই। জীবনে নিজের লক্ষ্য পূরণের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে।”

উল্লেখ্য, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই বিশেষ দিনে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। দিনটি তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ