আদিবাসী ওরাঁওদের মধ্যে প্রথম আইনজীবী

আদিবাসী ওরাঁওদের মধ্যে প্রথম আইনজীবী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপ্লব তির্কি প্রিন্স

শিক্ষা
আদিবাসী ওরাঁওদের মধ্যে প্রথম আইনজীবী ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিপ্লব তির্কি প্রিন্স
১৮ মার্চ ২০২৬, ১১:৫০ পিএম

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থী বিপ্লব তির্কি প্রিন্স আইনজীবী (অ্যাডভোকেট) হিসেবে সনদ লাভ করেছেন। এর মাধ্যমে তিনি আদিবাসী ওরাঁও জনগোষ্ঠীর মধ্যে প্রথম আইনজীবী হিসেবে দেশের সর্ববৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার গৌরব অর্জন করেছেন।

জানা গেছে, প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা, তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ১৬ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

বিপ্লব তির্কি প্রিন্স ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওরাঁও ছাত্র সংগঠনের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবেও কর্মরত আছেন।

আইন পেশায় তার এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

সনদপ্রাপ্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, আদিবাসী জনগোষ্ঠীসহ দেশের সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, আস্থা ও প্রতিশ্রুতির সঙ্গে কাজ করে যেতে চান। তিনি তার এই অর্জনের পেছনে মা, দাদি, বড় ও মেজো দিদিসহ পরিবারের সদস্য, শিক্ষক এবং আত্মীয়স্বজনদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ