হালুয়াঘাট সীমান্তে , বিএসএফের মারধরে গুরুতর আহত ১

হালুয়াঘাট সীমান্তে , বিএসএফের মারধরে গুরুতর আহত ১
০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত এলাকায় আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে বিএসএফ সদস্যদের মারধরের অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতের দিকে সীমান্তসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ রয়েছে, ঐ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে শারীরিকভাবে আঘাত করে, এতে তিনি গুরুতর জখম হন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

ঘটনাটি জানাজানি হলে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে এখনো পর্যন্ত বিজিবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।