খড় নিয়ে তুচ্ছ বিরোধে রক্তপাত হোসেনপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আটক ৩

খড় নিয়ে তুচ্ছ বিরোধে রক্তপাত হোসেনপুরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আটক ৩
০৪ মে ২০২৬, ৯:৫৪ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধানের খড় নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. আশু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (৪ মে) বিকেলে উপজেলার শাহেদল ইউনিয়নের দরিয়াবাজ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশু মিয়া আব্দুল জব্বারের ছেলে এবং একই গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে আশু মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই সুরুজ মিয়া (৬১)-এর ধানখেতের খড় রাখা ও ব্যবহারকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। প্রথমে তর্ক-বিতর্ক থাকলেও কিছুক্ষণের মধ্যেই তা উত্তপ্ত ঝগড়ায় রূপ নেয়। একপর্যায়ে সুরুজ মিয়া ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে আশু মিয়ার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন সুরুজ মিয়া (৬১) এবং তার দুই ছেলে মদন মিয়া (২৮) ও শাকিল মিয়া (২৪)। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পরিস্থিতি স্বাভাবিক করি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ