রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার

রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন গ্রেফতার
২৬ এপ্রিল ২০২৬, ৪:২৭ পিএম

রাঙ্গামাটি জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সাজেক থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গত ২৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২৩:০০ ঘটিকায় রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ জনাব তোফাজ্জল হোসেন-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আবু জাহিদ তুহিন-এর নেতৃত্বে সাজেক থানাধীন রুইলুই পাড়াস্থ চন্দ্রিকা রিসোর্টের পশ্চিম পার্শ্ববর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ০৪ (চার) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়| উক্ত অভিযানে তাদের হেফাজত হতে মোট ৯০ (নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৮০ (আশি) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা-

১) ধন বিকাশ ত্রিপুরা (২২), পিতা- জতিন্দ্র ত্রিপুরা, মাতা- পতেন মালা ত্রিপুরা, সাং- রুইলুই পাড়া, ১৬৭ নং রুইলুই মৌজা, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।

২) রিন লিয়ানা লুসাই (২৪), পিতা- সুইয়া লুসাই, মাতা- ছান হিমি লুসাই, সাং- রুইলুই পাড়া, ১৬৭ নং রুইলুই মৌজা, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।

৩) মঙ্গল জয় ত্রিপুরা (৪০), পিতা- দরহা ত্রিপুরা, মাতা- চিকন লতা ত্রিপুরা, সাং- রুইলুই পাড়া, ১৬৭ নং রুইলুই মৌজা, থানা- সাজেক, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা।

৪) জুপি ত্রিপুরা (৩৯), পিতা- কান্ত মনি ত্রিপুরা, মাতা- মৃত মিনি ত্রিপুরা, সাং- রাজেন্দ্র কার্বারী পাড়া(জামতলী), থানা- দীঘিনালা, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা-নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে| রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।