বাবা-ছেলে মিলে করতো ইয়াবা ব্যবসা; অত:পর পুলিশের হাতে ধরা

আইন-আদালত
বাবা-ছেলে মিলে করতো ইয়াবা ব্যবসা; অত:পর পুলিশের হাতে ধরা

আটক মাদক কারবারি বাবা ছেলে ভুট্টু ও শিমুল।

১০ মে ২০২৬, ৩:৫৯ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবা-ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।শনিবার (৯ মে) রাত সোয়া আটটার দিকে ঈশ্বরদী পৌরসভার সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া মহল্লার বাসিন্দা মো. ভুট্টু (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাবনা ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় একটি ফার্নিচারের দোকানের সামনে থেকে ভুট্টু ও তার ছেলে শিমুল কে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে ভুট্টুর হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এছাড়া তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকাও জব্দ করা হয়েছে।পাবনা জেলা ডিবির ওসি মো. রাশিদুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন স্থানে মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

ক্যাম্পাস