কুড়িগ্রামে ১০দিনে ট্রাফিক পুলিশের ১৭ লাখ টাকার বেশি জরিমানা

আইন-আদালত
কুড়িগ্রামে ১০দিনে ট্রাফিক পুলিশের ১৭ লাখ টাকার বেশি জরিমানা
০৮ এপ্রিল ২০২৬, ৯:০৬ পিএম

কুড়িগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গত ১০ দিনে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০১টি মামলায় ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন জেলা ট্রাফিক বিভাগের পরিদর্শক (সড়ক ও যানবাহন) মঞ্জুর হোসেন।ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্স না থাকা, হেলমেট ব্যবহার না করা, অতিরিক্ত গতি, তিনজন আরোহী, কাগজপত্রের ঘাটতি ও অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৫০১টি মামলা করা হয়।এসব মামলায় মোট ১৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এর মধ্যে ৪১৭টি মামলা নিষ্পত্তি করে ১৩ লাখ ৫৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। বাকি মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।অভিযানের সময় গাড়ী চালানোর জন্য প্রযোজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা ও বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশন নম্বর না থাকায় ১৫০টি মোটরসাইকেল আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।অন্যদিকে জালানি ও খণিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মোটরযান রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও সেফটি হেলমেট এই তিনটি শর্তের ভিত্তিতে মোটরযানে জালানি নিশ্চিত করতে শহরের বিভিন্ন পয়েন্টে জেলা ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে হেলমেট ব্যবহার, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করতে চালকদের প্রতি কঠোর নজরদারি রাখা হচ্ছে।এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম) বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস
সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সারাদেশ
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা

আইন-আদালত এর আরও সংবাদ

আরো পড়ুন