শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

ক্যাম্পাস
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন
২১ মে ২০২৬, ২:৩৮ পিএম

মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তারা ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা ‘, আছিয়া থেকে রামিসা, কোর্ট-কাচারি সব মিছা, ‘“উই ওয়ান্ট জাস্টিস” এবং ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’ এই রকম বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান।

এসময় নোবিপ্রবি ছাত্রদল ও ছাত্রশিবির একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহন করে। এসময় তারা ধর্ষণের বিচার ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে নোবিপ্রবি ছাত্রদলের সাধারন সম্পাদক বলেন, ” আমরা আপনাদের সাথে যত রকমের যৌক্তিক দাবি আছে তাতে সবসময় আছি এবং আমরা ইনশাআল্লাহ সামনেও থাকবো। ক্যাম্পাসের যত যৌক্তিক দাবি আছে, আন্দোলনের আছে আমরা সে সবগুলোর সাথে সবসময় একাত্মতা পোষণ করবো। এবং আমরা আপনাদের সাথে থেকে এটার বিচার দাবি করছি।"

এসময় নোবিপ্রবি ছাত্রশিবিরের অফিস সম্পাদক বলেন, “আমরা এই যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমত বলতে চাই এই যে শিশু ধর্ষণ এবং নারী নির্যাতন যে হারে বাংলাদেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে, তাদের কোনো বিচার হয়নি। এখন পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে, সেগুলোর ফাঁসির আদেশ হয়েছে বা রায় হয়েছে, কিন্তু কোনো ফাঁসি এখন পর্যন্ত যতটুকু জানি কার্যকর হয় নাই। তো আমরা এটার অনতিবিলম্বে ২ দিনের মধ্যে কার্যকর ব্যাবস্থা নেওয়ার তীব্র দাবি জানাই”

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ