অযত্নে থাকা ফলজ বৃক্ষ রক্ষায় নোবিপ্রবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

ক্যাম্পাস
অযত্নে থাকা ফলজ বৃক্ষ রক্ষায় নোবিপ্রবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৬, ৮:২৫ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শান্তিনিকেতন সড়কের দুই পাশে থাকা ফলজ গাছের চারপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আগাছা পরিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোবিপ্রবি শাখা।

রবিবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় উপাসনালয় এলাকা থেকে শান্তিনিকেতন সড়ক পর্যন্ত সড়কের দুই ধারে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের পাশে আগাছা জমে থাকায় ফলজ গাছগুলোর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছিল। এতে গাছের ফলন ও সামগ্রিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি রোগবালাইয়ের ঝুঁকিও বাড়ছিল।

এবিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “আমাদের ক্যাম্পাসটি ছবির মতো সুন্দর, কিন্তু আগাছা ও পরিচর্যার অভাবে সেই সৌন্দর্য পুরোপুরি ফুটে ওঠে না। ক্যাম্পাসের অধিকাংশ মালি ও গার্ডেনারকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দায়িত্ব দেওয়ায় জনবল সংকট তৈরি হয়েছে। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি, তাদের নিজ নিজ কাজে ফিরিয়ে এনে এই সংকট দূর করার উদ্যোগ নেওয়া হোক।”

সভাপতি জাহিদ হাসান বলেন, “ফলজ গাছগুলো দীর্ঘদিন অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। অতিরিক্ত আগাছার কারণে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও ফলনের মান ব্যাহত হচ্ছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান জানাই, যেন ক্যাম্পাসে নিয়মিত পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম আরও জোরদার করা হয়।”

এ সময় সংগঠনটির নেতাকর্মীরা জানান, একটি পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় নোবিপ্রবি ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ