টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস
টানা ২৩ দিনের ছুটিতে যাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়
১৯ মে ২০২৬, ৮:০৯ পিএম

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্ৰীষ্মকালীন ছুটি উপলক্ষে ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ২০২৬ সালের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আগামীকাল (২০ মে) বুধবার থেকে আগামী (১১ জুন) বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। একই সাথে (২০ মে) বুধবার থেকে (০৪ জুন) বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ ছুটির এই সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও জরুরি সার্ভিসের আওতাভুক্ত কর্মীবৃন্দ যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন। ছুটির সময়ে দায়িত্বে কোনো প্রকার অবহেলা পরিলক্ষিত হলে বিশ্ববিদ্যালয়ের চাকুরী শৃঙ্খলার বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া, ছুটির পরবর্তী প্রথম কর্মদিবসে স্ব স্ব বিভাগ ও দপ্তরের সকলের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করে কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও নজরুল জন্ম-জয়ন্তী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং ৩রা জুন 'বিশ্ববিদ্যালয় দিবস' উপলক্ষে ক্যাম্পাসে সীমিত পরিসরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও মিষ্টি বিতরণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয় দিবসের মূল এবং বিস্তারিত অনুষ্ঠানমালা ছুটির পর যথারীতি অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ