নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মোশারফ হোসেন

ক্যাম্পাস
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. মোশারফ হোসেন
১৬ মে ২০২৬, ৭:০০ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন কর্মস্থলে যোগদান করেছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌছালে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভ, নজরুল ভাস্কর্য ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিত্তিপ্রস্তরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে তিনি দায়িত্ব গ্রহণ করেন। যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, আমি শূন্য থেকে শুরু করতে চাই কিন্তু পরিপূর্ণ হয়ে ফিরে যেতে চাই। যদি আপনাদের সবার সহযোগিতা থাকে, যদি সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে বিশ্বাস করি আমি পারবো। কারণ আমি হচ্ছি ব্যক্তি মাধ্যম, বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আপনাদেরই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়কে মানসম্মত, উন্নত এবং শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের একটা সিস্টেম আছে। প্রত্যেকের দায়িত্বের সীমাবদ্ধতা আছে, বিস্তৃতও আছে। সবাই নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। কোনো সমস্যা, আবেদন কিংবা দাবি থাকলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আসবেন, প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, তখন অভিযোগ নিয়ে আসবেন। শুধু আমাকে সালাম দিতে অফিসে আসতে হবে না। সালাম মনে মনে দিয়েন, নিয়ে নিবো।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোশারফ হোসেনকে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়। এর আগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ