নতুন উপাচার্যকে ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

ক্যাম্পাস
নতুন উপাচার্যকে ঘিরে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা
নিউজ ডেস্ক
১৯ মে ২০২৬, ৭:১২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের পর তাঁর এই নতুন নেতৃত্বকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা ও বিপুল প্রত্যাশা। শিক্ষার মানোন্নয়ন, গবেষণার সুযোগ বৃদ্ধি এবং একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিনির্মাণে নতুন উপাচার্য কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন তারা।

নবনিযুক্ত উপাচার্যকে ঘিরে নিজেদের নানা ভাবনা ও প্রত্যাশার কথা নয়া সংবাদের নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসেন ইফরানের কাছে তুলে ধরেছেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ফোকলোর বিভাগের শিক্ষার্থী এবিএম হাছিবুর রহমান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৮ম উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অভিজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন স্যার দায়িত্ব গ্রহণ করায় আমরা অত্যন্ত আনন্দিত। বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের পর উনার হাত ধরে ক্যাম্পাস নতুন উচ্চতায় পৌঁছাবে এটাই আমাদের প্রত্যাশা।

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে নির্মাণাধীন দুটি হলের কাজ দ্রুত শেষ করা এবং কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে (ব্যথার দান) পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ ছুটির দিনগুলোতেও (শুক্রবার ও শনিবার) নিয়মিত ডাক্তার বসার ব্যবস্থা করা এখন সময়ের দাবি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি ও গণিতের মতো মৌলিক বিজ্ঞান বিভাগগুলো চালু করা জরুরি, যা সমসাময়িক নোবিপ্রবি, জবি বা কুবি-কে গবেষণায় অনেক এগিয়ে নিয়েছে। একই সাথে নজরুলের অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সাংস্কৃতিক চেতনাকে ধারণ করতে ঝুলে থাকা টিএসসির কাজ দ্রুত শেষ করা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর সুদৃষ্টি কামনা করছি।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী তাহমিনা আক্তার মীম বলেন, নবনিযুক্ত উপাচার্যকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই ৫৭ একরে স্বাগতম । আমি আশা করি বিশ্ববিদ্যালয়ে মুক্তচিন্তা ও ইতিবাচক সংস্কৃতিচর্চার পরিবেশ আরও সুদৃঢ় হবে। হলসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, হলের খাবারের মানোন্নয়ন এবং পরিচ্ছন্নতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে প্রশাসন আন্তরিক ভূমিকা পালন করবে।

একই সঙ্গে ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নও অত্যন্ত জরুরি। বিশেষ করে বাসসংকট নিরসন, রাস্তা সংস্কার এবং নির্মাণাধীন কাজগুলো দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয়ভিত্তিক রাজনৈতিক অপসংস্কৃতি ও গেস্টরুম সংস্কৃতির মতো অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো যেন আর ফিরে না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা রাখি।সর্বোপরি, আমি বিশ্বাস করি নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানের একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং গবেষণা, সুশিক্ষা ও মানবিক মূল্যবোধের চর্চায় আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: শাহরিয়ার জামান খান লেলিন বলেন, আর পাঁচটা সাধারণ শিক্ষার্থীর মতো আমারও খুব সাধারণ একটা চাওয়া আছে আমাদের বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের কাছে৷ আমি চাই আমাদের ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির পাশাপাশি যেনো পরিবেশবান্ধব উন্নয়ন যেনো করা হয়।

আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ চাওয়াটি হলো আমাদের ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতির সুরক্ষা নিশ্চিত করা। আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি আমাদের ক্যাম্পাসের পরিকল্পনা বিভাগের অদূরদর্শী ও পরিবেশ বিদ্বেষী পরিকল্পনার বলি হতে হয়েছে আমাদের ক্যাম্পাসের প্রাণ ও প্রকৃতিকে এবং অতীত সকল উপাচার্যের কাছেই আমার এই বিষয়ে দাবি উত্থাপন করেছি এবং এখন পর্যন্ত কোনো কার্যকরী সমাধান পাইনি।আমি আশা করি আমাদের নবনিযুক্ত উপাচার্য এই ক্যাম্পাসের প্রাণ ও প্রকৃতিকে নিরাপত্তা দিবেন কেননা যখন আমাদের প্রাণ - প্রকৃতি থাকে হুমকির মুখে তখন আসলে শিক্ষা ও গবেষণার কথা চিন্তা করাও অবান্তর।  আশা করি নবনিযুক্ত উপাচার্য মহোদয়ের মঙ্গল হোক এবং তাঁর হাত ধরে আমাদেরও মঙ্গল হোক।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফারিয়া আফরিন বলেন, নতুন উপাচার্যের আগমন একটি বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন সম্ভাবনা ও প্রত্যাশার সূচনা। একজন শিক্ষার্থী হিসেবে আমি মনে করি,একজন উপাচার্য শুধু প্রশাসনিক প্রধান নন,তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সংস্কৃতি ও নৈতিক পরিবেশের পথ প্রদর্শক। তাই নতুন উপাচার্যের কাছে আমাদের প্রত্যাশাও অনেক...।

প্রথমত, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার ক্ষেত্রে আমরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হই, যেমন—শিক্ষক সংকট,বিভিন্ন বিভাগে সেশনজট,কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রয়োজনীয় বইয়ের সংকট। আশা করি এসকল সংকট নিরসন করবেন।

আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ার রাস্তাঘাটের বেহাল দশা, সামান্য বৃষ্টিতে শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হয়,যতদ্রুত সম্ভব রাস্তার কার্যক্রম শেষ করবেন। বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ছাত্রহল এবং একটি ছাত্রী হল রয়েছে দ্রুত এগুলোর কার্যক্রম শেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করবেন।আমাদের বিশ্ববিদ্যালয়ের হাসপাতালটিতে আমরা সময় মতো ডাক্তার বা প্রয়োজনীয় ঔষধ পাইনা। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য হাসপাতালটির চিকিৎসার মান উন্নয়ন করবেন। আমাদের দাবি বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় এরিয়াকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করবেন।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের চারুকলা বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী  আনিকা নওশিন দ্রুতি বলেন, নতুন উপাচার্যের কাছে আমাদের প্রত্যাশা হলো একটি শিক্ষার্থীবান্ধব, আধুনিক ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলা; যেখানে শিক্ষার মান, গবেষণা, সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আমরা চাই সেশনজট, আবাসন সংকট ও প্রশাসনিক জটিলতার মতো সমস্যাগুলোর কার্যকর সমাধান হোক, যাতে শিক্ষার্থীরা একটি সুন্দর ও স্বাভাবিক একাডেমিক পরিবেশ পায়।

একই সঙ্গে আমরা চাই ক্যাম্পাসের সবুজ পরিবেশ রক্ষা করা হোক। উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলা কখনোই টেকসই উন্নয়ন হতে পারে না। একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় শুধু তার ভবন নয়, তার প্রকৃতি, পুরোনো গাছ এবং সাংস্কৃতিক পরিবেশও। তাই আমরা বিশ্বাস করি, পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণ করেও বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক করা সম্ভব।

আমাদের আশা, নতুন উপাচার্য নজরুল বিশ্ববিদ্যালয়কে এমন একটি ক্যাম্পাসে পরিণত করবেন, যেখানে শিক্ষা, মানবিকতা ও পরিবেশ— সবকিছুর মধ্যে সুন্দর ভারসাম্য থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ