নোবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. গোলাম রব্বানী

ক্যাম্পাস
নোবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন ড. গোলাম রব্বানী
১৫ মে ২০২৬, ৮:৪৫ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.   গোলাম রব্বানী কর্মস্থলে যোগদান করেছেন। এর মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। এসময় তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয় এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নোবিপ্রবি ক্যাম্পাসে বিএনসিসি সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি নোবিপ্রবি সাদা দলের সভাপতি ড. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক সম্পাদক ড. মাসুদ কাইয়ূমসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ এবং নোবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরে নবনিযুক্ত উপাচার্য শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, “প্রথমেই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানাই। আমি এই অঞ্চলেরই মানুষ। এ অঞ্চলের কৃষ্টি-কালচার ও সামগ্রিক পরিবেশ সম্পর্কে আমি অবগত। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় সম্পর্কেও আমার ধারণা রয়েছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয় যে অবস্থায় আছে, আমি সর্বাত্মক চেষ্টা করব শিক্ষা, সংস্কৃতি, কারিকুলাম অ্যাক্টিভিটিজ ও খেলাধুলাসহ সার্বিক উন্নয়ন আরও কীভাবে বেগবান করা যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে। আমি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্টেকহোল্ডারের সহযোগিতা চাই। সবাইকে সঙ্গে নিয়েই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই।”

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “ প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। যতটুকু পরিশ্রম প্রয়োজন, আমি ততটুকুই করব। আমি এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই।”

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ