নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন

ক্যাম্পাস
নোবিপ্রবিতে স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের উদ্বোধন
১১ মে ২০২৬, ৪:৪৬ পিএম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ মে) নোবিপ্রবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। সফটওয়্যার বাস্তবায়ন কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন 

সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান রানা এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্টোর অফিসার মোঃ হেলাল আহমেদ।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বর্তমান সময়ে প্রযুক্তির আশির্বাদে অনেক কাজ সহজতর হয়ে গিয়েছে। স্টোর ম্যানেজমেন্ট সফটওয়্যারের ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল এমন একটি ডিজিটাল টুল যা আমাদেরকে দীর্ঘমেয়াদে সম্পদের ডিজিটাল ম্যানেজমেন্ট এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করবে। উপাচার্য আরও বলেন, নোবিপ্রবিকে একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ডিজিটালাইজেশনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ প্রযুক্তির যথাযথ ব্যবহার আমাদের কাজের দক্ষতা বাড়াবে এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। অন্যান্যের মাঝে বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘ফিক্সড অ্যাসেট ম্যানেজমেন্ট মডিউল’ বিভিন্ন যন্ত্রপাতি, কম্পিউটার সামগ্রী, যানবাহন, আসবাবপত্রসহ বিভিন্ন দ্রব্যাদির সম্পূর্ণ জীবনচক্র ট্র্যাক এবং পরিচালনা করতে সাহায্য করে। একই সঙ্গে এটি প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের হিসাবরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং সঠিক ব্যবহারের তথ্য ডিজিটালি সংরক্ষণ করবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ