নোবিপ্রবিতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন: শান্তি ও মৈত্রীর বার্তা
নোবিপ্রবি
সোনালি আলোয় বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উদযাপিত হয়েছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা।
৮ মে (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ত্রিধর্মী উপাসনালয়ে বুদ্ধমূর্তিতে জীবন্যাস, পুষ্পার্ঘ্য নিবেদন, ধূপ-প্রদীপ প্রজ্জ্বলন ও প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বুদ্ধের জীবনাদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভদন্ত শীলভদ্র মহাথেরো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেন মং মার্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির এডভোকেট তুহিন চৌধুরী।
অতিথিরা বলেন, “বুদ্ধ পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি শান্তি, অহিংসা ও মানবতার উৎসব। বিভেদ ভুলে সকলে মিলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। বিশ্ববিদ্যালয়ে এমন উৎসব ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।”
উল্লেখ্য, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যেদিন গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণের তিনটি মহান ঘটনা স্মরণ করা হয়।
আয়োজিত এ উৎসবে শান্তি, অহিংসা ও মৈত্রীর বার্তা ছড়িয়ে পড়বে পুরো ক্যাম্পাসে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
আপনার মতামত লিখুন