সোনাইমুড়ী থানার এএসআই নাজমুল হাসানের উদ্যোগে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
সোনাইমুড়ী থানার এএসআই নাজমুল হাসানের উদ্যোগে হারানো মোবাইল উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর
নোয়াখালীর সোনাইমুড়ী থানায় কর্মরত এএসআই মোঃ নাজমুল হাসান তথ্য প্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে এএসআই মোঃ নাজমুল হাসান তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালিয়ে মোবাইল ফোনটির অবস্থান শনাক্ত করেন এবং উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারকৃত মোবাইল ফোনটি যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। এ সময় মোবাইল ফিরে পেয়ে মালিক সোনাইমুড়ী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোনাইমুড়ী থানা পুলিশ জানিয়েছে, জনসেবার অংশ হিসেবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রীর সন্ধান ও উদ্ধারে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন