বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ক্রিকেট ম্যাচে বিজয়ী কুড়িগ্রাম সদর উপজেলা

খেলাধুলা
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ক্রিকেট ম্যাচে বিজয়ী কুড়িগ্রাম সদর উপজেলা
০১ জুন ২০২৬, ৭:৩৭ পিএম

কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক প্রীতি ক্রিকেট ম্যাচে ১৯ রানে চিলমারি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতিকে পরাজিত করে বিজয়ী হয়েছে কুড়িগ্রাম সদর উপজেলা।

সোমবার সকালে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 

উক্ত খেলায় কুড়িগ্রাম শিক্ষক সমিতির সভাপতি সায়েম আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। অনুষ্ঠানে সমিতির সদস্য সচিব আব্দুল মুমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, সদর সমিতির সভাপতি আরিফুর রহমান রুবেল, চিলমারীর সভাপতি এখতাখার উদ্দিন রাখি প্রমুখ ।

খেলায় টসে জিতে কুড়িগ্রাম সদর উপজেলা ব্যাটিং-এ নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ। দলের পক্ষে কুড়িগ্রাম ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঈদুল ইসলাম মিঠু সর্বোচ্চ ৩৪রান সংগ্রহ করে।জবাবে চিলমারী উপজেলা ১৩৭রানে গুটিয়ে যায়।

খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হন কুড়িগ্রাম সদর উপজেলার পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক তাজমুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় শতাধিক শিক্ষক খেলাটি উপভোগ করেন।

সর্বশেষ

আরো পড়ুন
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ
হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

সারাদেশ
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

সারাদেশ
হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

সারাদেশ

খেলাধুলা এর আরও সংবাদ

আরো পড়ুন