শ্রমিক কল্যান ফেডারেশন রায়পুর উপজেলার ঈদ পুনর্মিলনী সম্পন্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক অংগ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন রায়পুর উপজেলা কর্তৃক উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার শ্রমিকদের নিয়ে স্থানীয় একটি অডিটোরিয়ামে ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠান শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সেক্রেটারী এডভোকেট আবুল কালাম এর পরিচালনায় সভাপতি গোলাম মহিউদ্দিন হারুন এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশন লক্ষ্মীপুর জেলা সহকারী সেক্রেটারি আবুল বাশার।
প্রধান মেহমান তার বক্তব্যে বর্তমান সরকারকে আহবান জানান, সকল শ্রমিকদের রাষ্ট্রীয় ভাবে সকল সুজোগ সুবিদা যেন পূঙ্খানুপুঙ্খ ভাবে প্রদান করা হয়, শ্রমিকদের ন্যায্য অধিকার যেন সমাযে নিশ্চিত করা হয়।
তিনি শ্রমিকদের উদ্দেশ্য আরো বলেন, শ্রমিকগন তাদের শ্রম দিতে গেলে যেন মালিকের হক নষ্ট না করা হয়।
উপজেলার প্রায় ২০০ জন শ্রমিক নেতা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন