জয়পুরহাটের পাঁচবিবিতে প্যারালাইসিস আক্রান্ত মায়ের মুখে হাসি ফোটালেন জামায়াত নেতাকর্মীরা
সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উপজেলার একটি গ্রামে দীর্ঘদিনের প্যারালাইসিস আক্রান্ত এক অসহায় মাকে চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন তারা।
সম্প্রতি পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গোড়না গ্রামে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোড়না গ্রামের ওই বয়োজ্যেষ্ঠ মা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে (পক্ষাঘাতগ্রস্ত) আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। চলাফেরা করতে না পারায় মানবেতর জীবনযাপন করছিলেন তিনি এবং তার পরিবারও বেশ দুশ্চিন্তায় ছিল। বিষয়টি স্থানীয় জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে এলে তারা নিজেদের উদ্যোগে একটি নতুন হুইলচেয়ার কিনে ওই মায়ের বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেন।
হুইলচেয়ারটি পেয়ে ওই অসহায় মা এবং তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং এই মানবিক সহায়তার জন্য নেতাকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের জন্য দোয়া করেন।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সমাজের একজন অসহায় ও অসুস্থ মানুষের জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এই মানবিক উদ্যোগটি স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এলাকাবাসী জানান, সমাজে এমন অসহায় মানুষদের পাশে যদি সবাই এভাবে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ায়, তবে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন