২৫ কোটি বৃক্ষরোপণে বাহুবলের অংশ গ্রহণ
প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের নেতৃত্বে পুটিজুরি বনবিটে গর্জন ও তেলসুর গাছের চারা রোপণের মধ্যদিয়ে ২৫ কোটির সাথে বাহুবল উপজেলা যুক্ত হয়েছে। কর্মসূচি পালনকালে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, বছরজুড়েই উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ সমন্বয়ে বিভিন্ন পর্যায়ে চারা রোপণ করা হবে। পাশাপাশি বাড়ির আঙিনায় ফলজ গাছ লাগানোর পরামর্শ দিয়ে বলেন, পুষ্টি ও পরিবেশ সংরক্ষণে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভূমিকা রাখা অপরিহার্য।
আপনার মতামত লিখুন