শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
২৫ কোটি বৃক্ষরোপণে বাহুবলের অংশ গ্রহণ

২৫ কোটি বৃক্ষরোপণে বাহুবলের অংশ গ্রহণ

আজিজুল হক সানু

প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচি  উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের নেতৃত্বে পুটিজুরি বনবিটে গর্জন ও তেলসুর গাছের চারা রোপণের মধ্যদিয়ে ২৫ কোটির সাথে বাহুবল উপজেলা যুক্ত হয়েছে। কর্মসূচি পালনকালে উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় বলেন, বছরজুড়েই উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ সমন্বয়ে বিভিন্ন পর্যায়ে চারা রোপণ করা হবে। পাশাপাশি বাড়ির আঙিনায় ফলজ গাছ লাগানোর পরামর্শ দিয়ে বলেন, পুষ্টি ও পরিবেশ সংরক্ষণে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভূমিকা রাখা অপরিহার্য।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন