শিশু ধর্ষণ : গণপিটুনিতে যুবকের মৃত্যু

সারাদেশ
শিশু ধর্ষণ : গণপিটুনিতে যুবকের মৃত্যু
নিউজ ডেস্ক
২৯ মে ২০২৬, ৫:২৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) রাতে প্রায় ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম হিরু (২২)। তিনি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চরবয়রাগাদী গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, গত ২২ মে বিকেলে ফতুল্লার এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে হিরুর বিরুদ্ধে। অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠে। পরে কয়েকজন তাকে বাড়ি থেকে ডেকে বের করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে স্বজনরা আহত অবস্থায় হিরুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ছয় দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

হিরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আনোয়ার হোসেন বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।





সর্বশেষ

আরো পড়ুন
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ
হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

সারাদেশ
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

সারাদেশ
হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন