৩ হাজার ৫০০ অসহায় মানুষকে এমপি ফজলে হুদার ঈদ উপহার বিতরণ

সারাদেশ
৩ হাজার ৫০০ অসহায় মানুষকে এমপি ফজলে হুদার ঈদ উপহার বিতরণ

৪৮ নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুল

২০ মার্চ ২০২৬, ৮:৫২ পিএম

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁর মহাদেবপুর ও বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে৷ 

আজ শুক্রবার(২০মার্চ) সকাল ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৩ টায় বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে ৪৮ নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এসব ঈদ উপহার বিতরণ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ঈদ উপহার সামগ্রীর সাথে ফজলে হুদা বাবুলের নিজস্ব অর্থায়নে মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় প্রায় ৩ হাজার ৫ শত গরিব নারী-পুরুষদের মাঝে শাড়ি, লুঙ্গি,পাঞ্জাবী, থ্রিপিস সহ অন্যান্য ঈদ উপকরণ বিতরণ করা হয়।

ফজলে হুদা বাবুল বলেন, আমার ১৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রতি বছরই দুই উপজেলা মিলে প্রায় ৪ হাজার গরীব-দুঃখী মানুষকে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি।তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত উপহারের সাথে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এই ক্ষুদ্র প্রয়াস।

এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।

ফজলে হুদা বাবুল এবং বিএনপির এ মানবিক আয়োজন এক উৎসবমুখর ও হাস্যোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয় যেন এই অসহায় মানুষগুলোর মাঝে ঈদের একদিন আগেই ঈদ আনন্দ ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ