“সব কালো আলো হোক”

বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

সারাদেশ
বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত

ফিতা কেটে উদ্বোধন করছেল ফজলে হুদা বাবুল

০৯ মে ২০২৬, ১০:৫৪ পিএম

“সব কালো আলো হোক” এই স্লোগানে বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(৯ মে) দুপুর ১২ টায় বদলগাছী উপজেলা ডাকবাংলো অডিটোরিয়াম রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম নয়নের সভাপতিত্বে ও এ.বি.এস রতনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।




বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন, রাজশাহী বিশ্ববিদ‍্যালয়ের ইসলাম ইতিহাসের অধ‍্যাপক ড. হারুন-অর-রশীদ, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু, প্রবীণ সাংবাদিক ও চ‍্যানেল আই-এর নওগাঁ জেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম দবীরসহ  জেলা ও স্থানীয় পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিগণ।

 

প্রধান অতিথি ফজলে হুদা তার বক্তব‍্যে সাংবাদিকদের এক ছাতার নিচে আসার জন‍্য বলেন এবং সমাজের প্রকৃত দর্পণ হিসেবে কাজ করতে বলেন।তিনি তার আসনের উন্নয়ন তথা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চান, সাংবাদিকরা যেন তাকে তথ‍্য-উপাত্ত দিয়ে সাহায‍্য করেন এই আশাবাদ ব‍্যক্ত‍ করে তার বক্তব‍্য শেষ করেন।



অনুষ্ঠানে অন‍্যান‍্য অতিথিরা তাদের বক্তব‍্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।