টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথা থানার বাবলুর রহমান

সারাদেশ
টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথা থানার বাবলুর রহমান
১৮ মে ২০২৬, ৫:১৬ পিএম

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান। আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগ তদন্ত, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়। 

পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম) তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, সালথা থানায় দায়িত্ব পালনের সময় ওসি বাবলুর রহমান খান দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিচারাধীন ওয়ারেন্ট দ্রুত নিষ্পত্তিতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

এ অর্জনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় ওসি মো. বাবলুর রহমান খান বলেন,

“এই সম্মাননা আমাকে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে উৎসাহিত করবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ