নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে টি,এম, মোশাররফ হোসেন, পুলিশ সুপার, নোয়াখালীর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়
উক্ত মাসিক কল্যাণ সভায় এপ্রিল-২০২৬খ্রি. মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়ন এবং বিশেষ কার্যক্রমের ভিত্তিতে ১৫ জন অফিসার ও ফোর্সগন কে সার্টিফিকেট, নগদ অর্থ পুরস্কার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পুলিশ সুপার।কল্যাণ সভার সঞ্চালনা করেন জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ লিয়াকত আকবর,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নোয়াখালী। জবাব আ. ন. ম. ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল), নোয়াখালী। জনাব মনীষ দাশ, সহকারি পুলিশ সুপার, চাটখিল সার্কেল, নোয়াখালী-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন
আপনার মতামত লিখুন