রংপুরে খলিফা পাড়া কবরস্থান রোডের আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন
নগরীর সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের খলিফা পাড়া কবরস্থান রোডে আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৮ মে) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এ্যাড. মাহফুজ উন নবী ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে রসিক (রংপুর সিটি কর্পোরেশন) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী সমাধান হবে।
উদ্বোধনকালে রসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই টেকসই উন্নয়ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন