বুধবার, ২৭ মে ২০২৬
রংপুরে খলিফা পাড়া কবরস্থান রোডের আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

রংপুরে খলিফা পাড়া কবরস্থান রোডের আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ডেস্ক রিপোর্ট

নগরীর সড়ক উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের খলিফা পাড়া কবরস্থান রোডে আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ সোমবার (১৮ মে) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এ্যাড. মাহফুজ উন নবী ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন ঘোষণা করেন।

​এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রশাসক বলেন, নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে রসিক (রংপুর সিটি কর্পোরেশন) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি জলাবদ্ধতার দীর্ঘমেয়াদী সমাধান হবে।

​উদ্বোধনকালে রসিক-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এই টেকসই উন্নয়ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা : ইমাম হোসেন, নয়া সংবাদ মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ৩৩, তোপখানা রোড, রমনা, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত.

প্রিন্ট করুন