অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আইজিপি ব্যাজ অর্জন করলেন যশোর ডিবির তিন এসআই

সারাদেশ
আইজিপি ব্যাজ অর্জন করলেন যশোর ডিবির তিন এসআই
১৪ মে ২০২৬, ৬:৩০ পিএম

যশোর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের তিন এস আই আইজিপি ব্যাজ অর্জন করেছেন। ব্যাজ প্রাপ্ত তিন পুলিশ সদস্য হলেন, ডিবি পুলিশের এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই (নিঃ) কামাল হোসেন এবং এসআই মোঃ কামরুজ্জামান।

‎আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ-এই অঙ্গীকার হৃদয়ে ধারণ করে দেশজুড়ে পালিত হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। সারা দেশে ব্যাপক আয়োজন। এই গৌরবময় আয়োজনে সাহসিকতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সম্মানজনক পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ অর্জন করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র তিন কৃতি সাব-ইন্সপেক্টর।

‎রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স-এ ১০ মে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। ১০ থেকে ১৩ মে পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিটের মেধাবী ও দায়িত্বশীল পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় যশোর ডিবির তিন সদস্যের এ অর্জন জেলায় গর্বের আবহ তৈরি করেছে।

পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ অপরাধী গ্রেপ্তার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে সাহসী ভূমিকা, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য এ সম্মাননা প্রদান করা হয়েছে। অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাওয়া এসব পুলিশ সদস্যের সাফল্য আজ যশোরবাসীর গর্ব।

‎তাদের এ সাফল্যে যশোর জেলা পুলিশের পক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেন, এই অর্জন অন্য পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশি সেবায় উৎসাহিত করবে।

সর্বশেষ

আরো পড়ুন
নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

নতুন উপাচার্য নিয়োগের পর ইবিতে আনন্দ মিছিল

শিক্ষা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

শিক্ষা
এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

এক বছরেও পূরণ হয়নি জবির ‘মার্চ টু যমুনা’র ৩ দফা দাবি

ক্যাম্পাস
বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

আটককৃত মালামালের মূল্য ৩,৪২,৪০০/-(তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা। / বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে নেশা জাতীয় সিরাপসহ আটক-২

সারাদেশ
বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাবি অধ্যাপক ড. আনিসুর রহমান

ক্যাম্পাস
পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা.শামীম

পাবিপ্রবির নতুন উপাচার্য ড. আবুল হাসনাত মোহা.শামীম

ক্যাম্পাস
নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

জাতীয়

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন