আইএসইউতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘লিটফিয়েস্তা-২০২৬’
(আইএসইউ)-এর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চাকে উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আয়োজন ‘লিটফিয়েস্তা-২০২৬’। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নাটক, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানের শুরুতে চ্যাম্পিয়ন্স ও রানার্সআপ ট্রফি উন্মোচন করেন আইএসইউ’র উপাচার্য এবং রেজিস্ট্রার।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা ।
বক্তারা বলেন, পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে সাহিত্য ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সৃজনশীল চিন্তার বিকাশে সহায়ক।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি সাহিত্যের বিভিন্ন নাটক ও সাহিত্যকর্ম মঞ্চস্থ করে দর্শকদের প্রশংসা কুড়ায়। নাটক, কবিতা আবৃত্তি ও চরিত্রচিত্রণের মাধ্যমে তারা নিজেদের সৃজনশীলতা, ভাষাগত দক্ষতা ও সাহিত্যবোধের পরিচয় তুলে ধরে, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজন শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আবৃত্তি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোছা. ফাতেমাতুজ-জোহরা তিথি। রানার-আপ হন উম্মে আয়েশা ফাল্গুনী ও সিলভেনা স্বর্ণালী। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন রাহি রহমান এবং রানার-আপ হন আফরিন ইসলাম। নাট্যাভিনয়ে চ্যাম্পিয়ন হয় টিম স্নিগ্ধ্যা ও নীলিমা এবং রানার্সআপ হয় টিম নাফিসা, রিয়া ও বুশরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন