সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল আজহা পালিত
মৌলভীবাজারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আযহার নামাজ সম্পন্ন করেছেন শতাধিক পরিবার।
বুধবার (২৭শে মে) সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার শাবিস্তা নামের একটি বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ শতাধিক মুসল্লি অংশ নেন।
ঈদের নামাজে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক নারী ও পুরুষেরাও অংশ নেয়।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে, ঈদের নামাজ শেষে অংশগ্রহণকারী পরিবারগুলো ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
তিমির বনিক
আপনার মতামত লিখুন