হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, স্বজনদের আহাজারি

সারাদেশ
হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, স্বজনদের আহাজারি
১১ মে ২০২৬, ৮:০২ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামে পানিতে ডুবে আবদুল্লাহ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই গ্রামের মো. শরিফ মিয়ার একমাত্র ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলছিল ছোট্ট আবদুল্লাহ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের ব্রহ্মপুত্র শাখা নদের ডোবায় শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও সহকারী মেডিকেল অফিসার ডা. অন্যন্য রায় জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। এ হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ