উল্লাপাড়ায় দুদিনে মারা হলো ৪৬ টি সাপ

সারাদেশ
উল্লাপাড়ায় দুদিনে মারা হলো ৪৬ টি সাপ
০৮ মে ২০২৬, ৪:০৪ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাগরৌহা গ্রামের সামিউল ইসলামের বসতঘর থেকে দুদিনে ৪৬ টি সাপ মারা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বসতঘরের কাচা মেঝে খুড়তেই সাপ বের হচ্ছে। ঘরের মেঝে খোড়ার  মিনিট বিশেক সময় সাপের ছয়টি বাচ্চা ও অনেকগুলো  ডিমের খোসা  বের হয়েছে। 

উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের শ্রমিক সামিউল ইসলামের কাচা মেঝের বসতঘরের বিভিন্ন জায়গায় থাকা ৪০ টি সাপ গত পরশু বুধবার বিকেলে বের হলে তা পিটিয়ে মারা হয় বলে জানানো হয়। সামিউল ইসলাম ও তার স্ত্রী জানান ঘরের মেঝের বিছানো রেক্মিনের নীচে , মেঝেয় থাকা কাপড় চোপড়ের মাঝে থাকা পাচ - থেকে এক সোয়া ফুট লন্বা সাপগুলো বের হতেই উপস্থিত লোকজন পিটিয়ে মেরে ফেলেন। এরপর সামিউল ইসলাম পরিবার পরিজন নিয়ে অন্যের বাড়ীতে থাকছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঘরের মেঝে খুড়তেই ছয়টি ছয় থেকে আট ইঞ্চি লন্বা সাপ ও প্রায় একশো ডিমের খোসা বের হয়। গত দুদিনে বের হওয়া সাপগুলো একই ধরণের। তবে কেউ সঠিক করে কি জাতের সাপ বলতে পারছেন না। কেউ বলছেন দাড়াশ , আবার কেউ কেউ বলছেন বিষধর গোখরো সাপের বাচ্চা। সামিউল ইসলাম বলেন পুরো মেঝে খুড়বেন। তার ধারণা বড় সাপ বের হবে।

সর্বশেষ

আরো পড়ুন
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

ক্যাম্পাস

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন