শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি ও শহীদ স্মৃতিচারণ করেন আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর

সারাদেশ
শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবি ও শহীদ স্মৃতিচারণ করেন আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর
০৬ মে ২০২৬, ১১:৩৯ এএম

২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নবী প্রেমিক তৌহিদী জনতার উপর ফ্যাসিবাদী বর্বরতচিত গণহত্যার বিচার দাবি ও শহীদ স্মৃতিচারণ করেন আলোর দিশারী ফাউন্ডেশন লক্ষ্মীপুর। 

মঙ্গলবার সন্ধ্যায় (৫ মে) রায়পুর তাহফিজুল কুরআন মাদ্রাসার মিলনায়তনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন মাদ্রাসায় শহীদদের উদ্দেশ্যে কুরআনুল কারীমের খতম করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক হাফেজ ওজায়ের হোসাইনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ আব্দুর রবের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা হেফাজতের সহ-সভাপতি ও রায়পুর থানা সেক্রেটারি মাওলানা আবু বকর সাহেব, রায়পুর থানা হেফাজতের সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম সাহেব, আলোর দিশারী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি মুহাম্মাদ মিসবাহ নূরী, প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন,শাপলা চত্বরে শহীদদের স্মৃতিচারণ করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। শহীদ পরিবারে ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে রাষ্ট্রীয় ভাবে বীরের মর্যাদা দেয়ার দাবী তোলেন। এছাড়া যারা পঙ্গুত্ব বরণ করেছে রাষ্ট্রকে তাদের পাশে দাঁড়াবার দাবী করেন। শাপলা ট্রাজেডিতে ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও শাপলা প্রকৃত ইতিহাস কওমী সিলেবাসসহ জাতীয় শিক্ষা-কার্যক্রম সম্পৃক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে জানার সুযোগ করে দেয়ারও দাবী জানান।পরিশেষে শহীদদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্তি হয়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ