সাজেকে বাঁশের তৈরি হস্তশিল্প বিক্রি করে সংসার চালাচ্ছেন রনজিৎ চাকমা

সারাদেশ
সাজেকে বাঁশের তৈরি হস্তশিল্প বিক্রি করে সংসার চালাচ্ছেন রনজিৎ চাকমা
০৩ মে ২০২৬, ১০:৩৬ এএম

রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৩৬নং সাজেক ইউনিয়নের মাচালং ১০ নং পাড়া হত দরিদ্র পরিবারের সন্তান রনজিৎ চাকমা বাঁশের তৈরি হস্তশিল্প তৈরি করে পরিবারে সংসারে হাল ধরেছেন।

পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই সাজেক ভ্যালি এখন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, স্থানীয়দের জীবন-সংগ্রামের গল্পের জন্যও পরিচিত হয়ে উঠছে।

রনজিৎ চাকমা দীর্ঘদিন ধরে বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করছেন। তার তৈরি ঝুড়ি, ফুলদানি, ল্যাম্পশেড, চাবির রিংসহ নানান সামগ্রী পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

প্রতিদিন সকাল থেকেই তিনি সাজেকের বিভিন্ন পর্যটন স্পটে নিজের তৈরি পণ্য নিয়ে বসেন। পর্যটকরা তার পণ্যের নান্দনিকতা ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে কিনে নেন।

রনজিৎ জানান, আগে তিনি পাহাড়ে জুম চাষে জীবিকা নির্বাহ   কাজ করতেন, যা দিয়ে সংসার চালানো ছিল খুবই কঠিন।

পরে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে বাঁশের তৈরি হস্তশিল্প কাজ শুরু করেন। শুরুতে বিক্রি কম হলেও ধীরে ধীরে পর্যটকদের আগ্রহ বাড়তে থাকে। এখন এই হস্তশিল্পই তার পরিবারের প্রধান আয়ের উৎস।

তিনি আরও বলেন, “বাঁশ আমাদের এলাকার সহজলভ্য সম্পদ। এটা দিয়ে কাজ শিখে আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। এখন চাই, আমার মতো আরও অনেকে এই কাজে এগিয়ে আসুক।

সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা  বলছেন, রনজিৎ চাকমার মতো উদ্যোগী মানুষদের কারণে পাহাড়ি এলাকায় ক্ষুদ্র উদ্যোগের প্রসার ঘটছে। এতে একদিকে যেমন বেকারত্ব কমছে, অন্যদিকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যও সংরক্ষিত হচ্ছে।

রনজিৎ চাকমার  এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য পরিচয় চাকমা  বলেন, এসব পণ্য কিনলে শুধু একটি জিনিস কেনা হয় না, বরং একজন মানুষের জীবিকার সহায়তা করা হয়।

সরকারি ও বেসরকারি সহযোগিতা পেলে এই ধরনের ক্ষুদ্র হস্তশিল্প আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করেন পরিচয় চাকমা।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন