যুগ যুগান্তরের জলাবদ্ধতা নিরসন, ঈশ্বরগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তিতে অর্ধশতাধিক পরিবার

সারাদেশ
যুগ যুগান্তরের জলাবদ্ধতা নিরসন, ঈশ্বরগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্বস্তিতে অর্ধশতাধিক পরিবার
০২ মে ২০২৬, ৬:৫৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নে যুগ যুগ ধরে চলে আসা অভিশপ্ত জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়েছে প্রায় অর্ধশতাধিক পরিবার। উপজেলা প্রশাসনের এক অনন্য ও সাহসী উদ্যোগে চরহোসেনপুর এলাকায় অবরুদ্ধ পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করে দীর্ঘদিনের এই জনদুর্ভোগের অবসান ঘটানো হয়েছে।

শনিবার দুপুরে ১নং সদর ইউনিয়নের চরহোসেনপুর হেলাল সর্দারের বাড়ির সামনে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চরহোসেনপুর এলাকার এই বিশাল অঞ্চলটি কয়েক দশক ধরে কৃত্রিম জলাবদ্ধতার কবলে ছিল। পানির স্বাভাবিক প্রবাহের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় এই অঞ্চলের অর্ধশতাধিক পরিবারকে বছরের পর বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। সামান্য বৃষ্টিতেই বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যেত, যার ফলে ব্যাহত হতো স্বাভাবিক জীবনযাত্রা ও কৃষি কাজ।

দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা সমাধানে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে আজ সরেজমিনে উপস্থিত হয় উপজেলা প্রশাসন। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতিতেই রাস্তা কেটে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হয়। এর ফলে দীর্ঘ সময় ধরে আটকে থাকা পানি মুহূর্তের মধ্যেই নামতে শুরু করে এবং বিশাল একটি জনপদ দীর্ঘদিনের গ্লানি থেকে মুক্তি পায়।

এলাকাবাসী এই উদ্যোগকে প্রশাসনের একটি বিশাল সাফল্য হিসেবে দেখছেন। সাধারণ মানুষের ভাষ্যমতে, যা যুগ যুগ ধরে কেউ সমাধান করতে পারেনি, প্রশাসনের সদিচ্ছায় আজ তা সম্ভব হয়েছে। অবরুদ্ধ পানি নেমে যাওয়ার সাথে সাথে ওই অঞ্চলের মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে।

অভিযান শেষে জানানো হয়, জনস্বার্থে প্রশাসনের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পানির স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এই সময়োপযোগী ও কার্যকর উদ্যোগের ফলে ঈশ্বরগঞ্জের ওই অঞ্চলে কৃষি এবং জীবনযাত্রায় এক নতুন আশার সঞ্চার হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ