টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিচু এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর নিচু এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত
২৮ এপ্রিল ২০২৬, ৩:২২ পিএম

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন নিচু এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি প্লাবিত হয়েছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পাকা বোরো ধান কাটতে না পেরে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। উপজেলার উত্তর কান্দুলী, মাঝাপাড়া, দক্ষিণ কান্দুলী, বালিয়াচন্ডি, পাইকুড়ার কিছু অংশ, সালধার কিছু অংশ, কোনাগাঁও, সারিকালীনগর ও সুরিহাড়া,  ধানশাইল দড়িকালি নগর সহ  বেশ কয়েকটি এলাকার নিচু জমিতে পানি জমে রয়েছে। অনেক জমি তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে ফসল নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

মঙ্গলবার এসব ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল আমীন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন। তারা মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন এবং ধানের বর্তমান অবস্থা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ইউএনও আল আমীন কৃষকদের দ্রুত পাকা ধান কেটে নিরাপদ স্থানে নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি উপজেলা কৃষি অফিসার মোঃ ফরহাদ হোসেন কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ দেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে জমিতে পানি আটকে থাকায় তারা সময়মতো ধান কাটতে পারছেন না। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

এদিকে কৃষকদের দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। তারা দ্রুত পানি নামানোর ব্যবস্থা এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ