রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

সারাদেশ
রূপগঞ্জে পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু
০২ মে ২০২৬, ৬:৩২ পিএম

নারায়ণগঞ্জগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের সোনাবো এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুরা সুনামগঞ্জের দিরাই উপজেলার ধনপুর এলাকার দ্বীন ইসলামের মেয়ে ফারিয়া (৮) এবং একই উপজেলার রফিনগর এলাকার মাসুদ মিয়ার মেয়ে টুম্পা (৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ফারিয়া ও টুম্পা তাদের পরিবারের সাথে সোনাবো এলাকায় পৃথক দুটি বাড়িতে ভাড়া থাকতো। ফারিয়া স্থানীয় লিটন কিন্ডার গার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির এবং টুম্পা একই স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের উভয়ের বাবা-মা স্থানীয় তৈরি পোশাক কারখানায় (গার্মেন্টস) শ্রমিক হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো কর্মব্যস্ত বাবা-মা যখন কর্মস্থলে ছিলেন, তখনই এই অঘটন ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান, দুপুরে সোনাবো এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই শিশু। গোসলের একপর্যায়ে ফারিয়া পুকুরের গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে এগিয়ে যায় সঙ্গী টুম্পা। কিন্তু সাতার না জানায় তারা দুজনেই মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। 

দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে তাদের নিস্তেজ দেহ উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ