গ্যাস লাইনের বিস্ফোরণে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু
পটুয়াখালী বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রামের একই পরিবারের ৫ জন গ্যাস লাইনের বিস্ফোরণে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন— আবুল কামাল (৪০), তার স্ত্রী সায়মা (৩২), বড় মেয়ে মুন্নি (১০) ছেলে মুন্না (৮) ও ছোট মেয়ে কথা (৭)।
জানা গেছে, আবুল কামাল দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ফতুল্লা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। সেখানে তিনি সবজির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তারা একটি ভাড়া বাসায় থাকতেন। হঠাৎ গ্যাস লাইনের বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং একই পরিবারের পাঁচজনই প্রাণ হারান।
এ মর্মান্তিক ঘটনায় নিহতদের স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন